latest Post

একটি বৃষ্টিময় রাত


কেন এসেছো তুমি

আমার শিহরণ তুলতে?

তোমার পরশেই মাতাল হয়েছি

এই বৃষ্টিময় রাতে।

চেয়েছিলাম আমি স্বপ্নময়

একটি মধুর রাত,

হঠাৎ তোমার এই আগমনে

বড়ই আমি উন্মাদ!

চাই নে আমি কেউ এসে

উষ্ণ করুক জীর্ণ তোশকটি,

এসেই যখন গেলে তবে আজ

আলিঙ্গন করব তোমায় হে বৃষ্টি।

তুমিই তো করেছো স্বার্থক

আমার এই একাকিত্বকে,

সতেজ করে দিলে আমায়

থাকবে তো পুরো রাতে?

তোমার টিপটিপ প্রতিটি ফোঁটা

অঙ্গে মাখবো আমি,

উত্তাল আর মধুর ভালোবাসার

আরেক নাম তুমি।

কাটাবো আজ তোমার সাথে

মধুর একটি ক্ষণ,

স্মৃতির বাঁধনে বাঁধবো মোদের

একজনকে আরেকজন।

About Hisham

Hisham
Recommended Posts × +

0 comments:

Post a Comment