latest Post

বৃষ্টি



প্রবল বেগে বইছে বৃষ্টি,নীল আকাশ আজ কালো,
ভিজছে পদ্মা, ভিজছে মেঘনা, ভিজছে যমুনা,
শান্ত হাওয়ায় মন উতলা, লাগছে বেশ ভালো।
তোমায় দেখে সূর্যি মামা নিয়ে নিল ছুটি,
একটু শোনো প্রকৃতি আজ আসছে তোমার বাড়ি
থরথর কম্পনে কাঁপছে চাঁদের বুড়ি।
ওপারে আজ সবই ঝাপসা,
লাগছে ভীষণ ভাড়ি।
একটু দুরেই একলা কবি,
ভিজছে ভীষণ করে,
সংলাপ আজ নাই বা এলো,
থাক না তারা পরে।
সবার মত মজছে সব,
কেউবা আনমনে,
কেউ বা আবার বৃষ্টি দেখে,
দাঁড়িয়ে বেলকনির ওই কোণে।
বৃষ্টি আসুক, সবাই ভেজো,
প্রকৃতির আহবানে।।

About Hisham

Hisham
Recommended Posts × +

0 comments:

Post a Comment