latest Post

মধ্যরাতের কাব্য



মধ্যরাতে কি রাগ লেগেছে কখনো
ফুলের উপর রাগ
চাদের উপর রাগ
বাতাস আর কাল কিটের উপর রাগ।

লাগতে পারে
মধ্যরাতের ত, উন্মাদ স্বভাব।

জ্ঞানীরা বলে
রেগো না।
ওটা থেকে থেকে ভাল কিছু আসে না।
রাগ আর রাগ।
ফুল আর চাদের উপর রাগ
বাতাস আর কাল কিটের উপর রাগ।
জানো না?
জেনে নাও
আমার জ্ঞানের অভাব, অভাব।

আর রাগ হয় প্রচন্ড রাগ হয়
মধ্যরাতে রাগ বাড়ে
ইচ্ছা হয় তোর মুন্ডু চিবাই
রক্ত খাই জবাই করে।

রাগ লাগে, মধ্যরাতের রাগ।
ফুলের উপর রাগ
চাদের উপর রাগ
বাতাস আর কাল কিটের উপর রাগ।

লাগতেই পারে।

মধ্যরাতের কবিরা বড্ড খারাপ হয়।

About Hisham

Hisham
Recommended Posts × +

0 comments:

Post a Comment