latest Post

দিনের আলোয়, বৃষ্টিময় রাতে একটু ভালবাসা দিবে



দিনের আলোয়, বৃষ্টিময় রাতে

দিবে একটু ভালবাসা

তার বিনিময়ে নিবে কি তুমি ???



সে-দিন মন ভুলিয়ে বলেছিলে আমায় খুব যত্ন করে 

মেঘ দেখতে নিয়ে যাবে কাটপাটা রোদ্দুর পারে।

বলেছিলে, আকাশের সেই শেষ সীমান্তে বাঁধবে ঘর আমায় নিয়ে।

সে-দিন বিকাল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি এলে

খুব মনে পড়ে যায় তুমি কথা দিয়ে কোথায় গেলে আমায় ফেলে।



মেঘলা দিনের টাপুর টুপুর বৃষ্টির শব্দে

আমার কুঁড়ে ঘরে তোমায় খুব মনে পড়ে,

জানো, সে-দিনের স্মৃতির কথা ভীষণ মনে করে

আমার ভেতরটা মড় মড়ে নড়ে।



অন্ধকার ভেঙ্গে যখন চাঁদটা হাসে

আমি যেনো ঠিক দাঁড়ায় শিশির ভেজা দূর্ঘা ঘাসে।

পদ্ম পাতার ঐ তাল পুকুরে,

আমি যেনো সূর তুলে যায় আমার নলের নূপুরে।

বলেছিলে, তখন তুমি আসবে পাতার বাঁশির তালে গান শুনাবে

তারপর আমার ঘন কালো চুলে তুমি হাত বুলাবে।

আমার শূন্য হৃদয় মাঠে ভালবাসার ভাঁজে নিজের

আড়ালে তোমাকে খুঁজি সেদিন তুমি কোথায় হারালে।



খুব আদর করে বলেছিলে, আধাঁর রাতে জোনাকিরা যখন

আলোর প্রদ্বীপ মেলবে তখন তুমি আমার সঙ্গে লুকোচুরি খেলবে।

আর আমার বুকে মাথা রেখে ভালবাসার কাব্য শুনাবে

মনের সাথে মন মিলিয়ে সুখের ছোঁয়ায় একটু দুলাবে।

কিন্তু তোমার কথা আর আমার স্বপ্ন পূরণের পথ কত দূরে

বল, কেন আমায় মিছে মিছে স্বপ্ন দেখিয়ে থাক অচিনপুরে।




শত কষ্টে আবারও বলছি, একটু আমায় ভালবাসা দিবে

বল, তার বিনিময়ে তুমি কি নিবে।

About Hisham

Hisham
Recommended Posts × +

0 comments:

Post a Comment