latest Post

অসমাপ্ত লেখা


হাস্যকর হলেও সে হাসির পাত্র নয়..
বাঁদরামো আর পাগলামি কি,
তাহারেই কয়...
অগোছালো আর অদ্ভুতুড়ে ভাব হারায় না যে সে কখনো,
মাঝরাতে এসেই বলে, 
কিরে জেগে আছিস এখনো?
কথার ভাজে রাখে কেবল আড়াল টা কে রাঙিয়ে,
মাঝে মাঝে এসে বলে, অনেক তো হল..
এখন,
লিখবি আমায় নিয়ে??
খুঁজে খুঁজে নিজেই হারাই
পাই না আর দেখা...
কেমন করে শেষ করি সেই অসমাপ্ত লেখা..
রাত্রি এখন শেষ ভাগেতে, আসবে এখন সে,
এসেই তার প্রথম কথা কিরে, লিখলি আমায় নিয়ে?

About Hisham

Hisham
Recommended Posts × +

0 comments:

Post a Comment