latest Post

যদি ভালোবাসি বলতে


যদি ভালোবাসি বলতে
তোমার কোমল কণ্ঠে নাম বলে
আমার বাড়ানো দুটি হাত যদি ধরতে
লজ্জার পর্দা তোলে একটু তাকিয়ে
আমার দীর্ঘ দিনের অপেক্ষা যদি একটু ভাংতে ... 
আমার অন্তরাত্মা তোমার নামে লিখে নিয়ে
আমার ভালোবাসার বাগান বাড়িতে
পায়রার মতো যদি ঊড়ে ভেড়াতে
তোমার আবেদনময়ী শরীরের ভাজ থেকে
ভালোবাসা নীলফুল যদি আমার শয্যাপাশে রাখতে
বাঁশির মত সূর তোলে
ভোরের স্বপ্নমাখা আমার দুটি চোখ যদি খুলতে
তোমাকে ভালোবাসি , তোমাকে ভালোবাসি ,
তোমাকে ভালোবাসি , যদি বলতে ।

About Hisham

Hisham
Recommended Posts × +

0 comments:

Post a Comment