latest Post

থাকবে কি ???



একদিন তোমার এসে যাবে উপারের ডাক,

পরে রবে সবি এই দুনিয়ার জীবনেরই হাঁক।

মিছে নাটক, অভিনয়, ফেসবুক টুইটার

থাকবে পড়ে অাপডেট বিহীন হয়ে নিরাকার।



থাকবে না লাইভ, পাবেনা লাইক, দিবেনা কমেন্ট অার

হবে না তোমার চেনার মত পোস্ট বারবার,

খালি দেহে খালি রবে, থাকবে অামল অার

থাকবে বিশ্বাস, ইমান অামান থাকবে সত্যিকার।



কেউ দেবে না কল ফোনে, খোঁজবে না কেউ নাম্বার,

কোন গ্রুপে করবে না এড, হবেনা কোন মেম্বার,

ইমু থাকবে, ফোন বাঁজবে, বাজবে না তোমার স্বর,

সময় থাকতে সত্যকে তোর বুকে অাকড়ে ধর।



দাদাগিরি বাহাদুরি নাম প্রচারের অহংকারি

বন্ধ হবে সকল দরজা, সকল কিছুর কুলাঙ্গারী।

নতুন কোন মেসেজ তোমায় দেবেনা কেউ অার,

কবর হবে অাসল বাড়ি, খোঁজে নাও তার দ্বার।



মায়ার জালে, মিথ্যা কলে, কেন করিস চাটুকার,

ইউটিউব, মিথ্যা চ্যানেল সবই দিবে ধিক্কার

ভালো কাজে করো ব্যাবহার, ফেসবুক, ইউটিউব টুইটার,

ইসলামেরই স্বার্থে যেন হয় সব মুসলিমের উপকার।



থাকবে তোমার নেকের পাল্লা এই জগতের তরে,

মুখে মুখে রটবে সবাই জ্ঞানী গুনির তরে,

অাজকে অাছো কাল বা নাই মরণ হবে একদিন

জীবন থাকতে শোধ করি যাও এই দুনিয়ার ঋণ।

About Hisham

Hisham
Recommended Posts × +

0 comments:

Post a Comment