latest Post

অর্পিতা তুমি, উজান তরী


মেঘনা পাড়ের কন্যা বিরহীনি
অর্পিতা তুমি, উজান তরী
বইছো মনে বইঠা তুমি ।

উদাস উদাস চোখের মায়ায়
কেমনে নিজেকে বাঁধো ।

তোমার মায়াবি কাঁজল 
উড়ে যাওয়া কেশ,
স্নিগ্ধ সহসা রজনী ।

আমার মেঘলা আকাশ
উথাল বাতাস,
ফ্যাঁকাসে জ্যোৎস্না যামিনী ।

মেঘনা পাড়ের কন্যা বিরহীনি
অর্পিতা তুমি, বড় অভিমানী
কেমনে এমন বাঁচো ।

আবেগি মন করেছো গোপন 
জানি আজও ভালোবাসো ।

About Hisham

Hisham
Recommended Posts × +

0 comments:

Post a Comment