latest Post

তোমার চুলের ঘ্রানে


হাজার কথা বলতে চাই আমি তোমার সনে
কত রঙ্গীন ভেলা ভাসে আমার প্রেমিক মনে
আজকে একটু কাছে বসে
পা ডুবিয়ে নরম ঘাসে
দু চোখ তুলে তাকাও তুমি আমার চোখের পানে।


কাজল কালো তোমার ঐ ডাগর ডাগর চোখে
তোমার অগোচরে সংগোপনে তাকিয়ে থেকে
তোমার চোখের সরলতায়
মনটা আমার হারিয়ে যায়
বুকে ব্যথার কষ্ট লাগে ভালবাসার টানে


সারাটি দিন ঘুরে ফিরে তোমার কথাই ভাবি
দিনের শেষে তাইতো আমার অল্প সময় দাবি
আজকে আমার মন উতলা
মনের মাঝে মেঘের খেলা
মাতাল হয়ে যাবো আমি তোমার চুলের ঘ্রানে

About Hisham

Hisham
Recommended Posts × +

0 comments:

Post a Comment