latest Post

রঙ


প্রতিফলিত রশ্মি যখন চোখের তারায় আসে
দৃষ্টি তখনই দৃশ্য দেখে, "কত রঙ চারিপাশে!"
রঙধনুতে সাত রঙ আছে, ফুলের আছে আরও
এতো রঙ দেখে মুগ্ধ না হয়ে উপায় আছে কারও?

বস্তুর রঙ, বাস্তুর রঙ, নানান রঙের আকাশ
যে বস্তু সচ্ছ ভীষণ, সে বস্তুই বাতাস
বিশ্বজুড়ে দৃশ্য সবই "প্রতিফলিত আলো"
যেই বস্তুর আলো নেই কোন, সেই বস্তুই কালো।

শুভ্র হলো সাতটি রঙের সুষম সম্ভার
রঙের গায়েই রঙ লেগে হয় রঙিন সমাহার
সব রঙেরই মূল রঙ হলো; লাল, সবুজ আর নীল
আমার কাছে সবচে' প্রিয়,
তোমার মুখের সেই কালো তিল... 


About Hisham

Hisham
Recommended Posts × +

0 comments:

Post a Comment