latest Post

মধু-ক্ষণ




এই তো মধু-ক্ষণ

পর্দা ছেঁড়ার ডাক পেড়েছে

রুপালি খামে চাঁদ,

একলা বসে বিজন বনে

ফাঁদছি নতুন ফাঁদ।



চাঁদের চোখেই ফিরতি বার্তা

ছেড়ে দিলাম আজ,

তোর জন্যই একলা থাকা

এমন রঙ্গীন সাজ।



তোর জন্যই বুনি স্বপ্ন এতো

সকাল -দুপুর, রাত

তোর ছোঁয়াতে জ্যোৎন্সা খাবো

হাতে রেখে হাত।



চারটি চোখে বলবো কথা

চারটে ঠোঁটে জট,

চার মণিতে আঁকবো ছবি

নব্য কাব্যের পট।



আঁচল ভরা ঝোনাক লয়ে

দার খুলেছে মন

আয় মহারাজ বহর বিহীন

এই তো মধু-ক্ষণ!

About Hisham

Hisham
Recommended Posts × +

0 comments:

Post a Comment