latest Post

মাঝে মাঝে


মাঝে মাঝে ইচ্ছে জাগে

হঠাৎ যেন বদলে যাই

ভুল করে ভুলি যেন

চাওয়া-পাওয়ার সবটাই।

মাঝে মাঝে ইচ্ছে বড়

নদীর বুকে তলিয়ে যাই,

নতুন বাঁকের নতুন স্বপ্নে

নতুন পথের পথিক হই।

মাঝে মাঝে ইচ্ছে হয়

খোলশ ছেড়ে পখি হই

উড়তে থাকি দূর আকাশে

জীবন সঁপে স্নিগ্ধ ঘাসে।

মাঝে মাঝে ইচ্ছে হয়

মাতাল প্রেমে মাতাল হয়ে

এমন ভালোবাসতে যে ;

ইতো:পূর্বে দ্বিতীয় কেউ

যা লিখেনি শাস্ত্রে।

তাজ মহলের ছলনায় নয়

জাগাই সাড়া হৃদ মহলে চেতনায়

মাঝে মাঝেই ইচ্ছে হয়

বেজে উঠি যেন নতুন কলিং বেল;

মুহূর্মূহু গর্জনে কাঁপিয়ে দিই

বারবার আবার বাম অলিন্দ,

কাঁদিয়ে দিই অন্তত একটা বার

জাগিয়ে আমাকে হারাবার ভয়।

অথচ হঠাৎ যখন সন্ধ্যা নামে

শাঁখের ডাক একলা থামে

আমিও খুব বুঝে যাই

চরম এক সত্য

বেলা শেষে আমরা সবাই মুসাফির,

ঘাটের মাঝি, হাটের কাজি

কেউ তো কারো নয়

হাট ভাঙ্গলেই মেলা জুড়ায়, নিস্তব্ধতায়

যে যার মতো যাই ফিরে যাই

আপন ঢেরায়

ভালোবাসার ইচ্ছে ঘুড়ি

ঠিকানা বিহীন উড়তেই থাকে অবেলায়,

সীমাহীন অজানায়।

About Hisham

Hisham
Recommended Posts × +

0 comments:

Post a Comment